Home খাগড়াছড়ি রামগড়ে চাকা ফাটায় বাস থেকে নেমেছিলেন শান্তি পরিবহনের যাত্রী , শ্যামলী বাসের ধাক্কায় মৃত্যু — পালাতে গিয়ে স্ট্রোকে প্রাণ গেল সেই চালকেরও

রামগড়ে চাকা ফাটায় বাস থেকে নেমেছিলেন শান্তি পরিবহনের যাত্রী , শ্যামলী বাসের ধাক্কায় মৃত্যু — পালাতে গিয়ে স্ট্রোকে প্রাণ গেল সেই চালকেরও

চাকা ফেটে বাস থামতেই যাত্রীরা নেমে এসেছিলেন সড়কের পাশে। ঠিক তখনই পেছন থেকে ধেয়ে এল শ্যামলী পরিবহনের একটি এসি বাস — খোলা ডালার ধাক্কায় ঘটনাস্থলেই প্রাণ গেল শাহআলমের (৩৬)। আর যে চালক সেই ধাক্কা দিয়ে পালিয়ে গিয়েছিলেন, ভোর হতেই তাঁর মরদেহ মিলল কাছের যাত্রী ছাউনির সামনে — স্ট্রোকে মৃত্যু হয়েছে তাঁরও।

পাহাড় সমুদ্র ডেস্ক

প্রকাশ : ১৮ মে ২০২৬, ১১:৩৭

Share

চাকা ফেটে বাস থামতেই যাত্রীরা নেমে এসেছিলেন সড়কের পাশে। ঠিক তখনই পেছন থেকে ধেয়ে এল শ্যামলী পরিবহনের একটি এসি বাস — খোলা ডালার ধাক্কায় ঘটনাস্থলেই প্রাণ গেল শাহআলমের (৩৬)। আর যে চালক সেই ধাক্কা দিয়ে পালিয়ে গিয়েছিলেন, ভোর হতেই তাঁর মরদেহ মিলল কাছের যাত্রী ছাউনির সামনে — স্ট্রোকে মৃত্যু হয়েছে তাঁরও।

খাগড়াছড়ির রামগড়ে সোমবার ভোরের এই দুই মৃত্যু এলাকায় ছড়িয়ে দিয়েছে শোক আর বিস্ময়।

রামগড় থানা পুলিশ জানায়, সোমবার ভোরে উপজেলার পাতাছড়া ইউনিয়নের চাষীনগর এলাকার জালিয়াপাড়া-রামগড় সড়কে এ দুর্ঘটনা ঘটে। খাগড়াছড়ি থেকে ঢাকাগামী শান্তি পরিবহনের (ঢাকা মেট্রো-হ ১৪-২৪২৩) একটি বাসের চাকা বিস্ফোরিত হলে সেটি রাস্তার পাশে থামানো হয়। কয়েকজন যাত্রী বাস থেকে নেমে পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় জালিয়াপাড়ার দিক থেকে আসা শ্যামলী পরিবহনের (ঢাকা মেট্রো-ব ১৫-১১৭৮) একটি এসি বাসের খোলা ডালা তাদের ধাক্কা দেয়। ঘটনাস্থলেই মারা যান শাহআলম। আহত জুনায়েদ (২৫) ও রুবেল কর্মকার (৩৯)-কে রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

নিহত শাহআলম খাগড়াছড়ি সদর থানার শান্তিনগর এলাকার বাসিন্দা মৃত আবুল কাশেমের ছেলে। চিকিৎসার জন্য ঢাকায় যাচ্ছিলেন তিনি।

দুর্ঘটনার পর শ্যামলী পরিবহনের চালক বাস ফেলে পালিয়ে যান। সোমবার ভোরে নাকাপা বাজারের যাত্রী ছাউনির সামনে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। নিহতের ব্যাগে পাওয়া ড্রাইভিং লাইসেন্স অনুযায়ী তাঁর নাম রব শেখ, বাড়ি পাবনায়। ধারণা করা হচ্ছে, তিনিই ছিলেন শ্যামলী পরিবহনের সেই চালক। পালানোর সময় স্ট্রোকে তাঁর মৃত্যু হয়।

রামগড় থানার ওসি মোহাম্মদ নাজির আলম জানান, দুর্ঘটনায় জড়িত বাস দুটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। সেই চালকেরও

সর্বশেষ :

আরও পড়ুন: