Home কক্সবাজার নাফনদী থেকে ৪ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি

নাফনদী থেকে ৪ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি

কক্সবাজারের টেকনাফের নাফ নদী থেকে দুইটি ইঞ্জিনচালিত মাছ ধরার নৌকাসহ চার বাংলাদেশি জেলেকে অস্ত্রের মুখে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সদস্যরা।

পাহাড় সমুদ্র ডেস্ক

প্রকাশ : ১৯ মে ২০২৬, ১১:৪৬

Share

কক্সবাজারের টেকনাফের নাফ নদী থেকে দুইটি ইঞ্জিনচালিত মাছ ধরার নৌকাসহ চার বাংলাদেশি জেলেকে অস্ত্রের মুখে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সদস্যরা।

সোমবার (১৮ মে) দুপুরে দিকে তাদেরকে ধরে নিয়ে যায় বলে নিশ্চিত করেছেন নৌকার মালিক আবছার ও নুরুল হাকিম।

তারা হলেন টেকনাফ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ জালিয়াপাড়া এলাকার মো. মনির আহমেদ (৪৫), মো. ইয়াছিন (১৮), আব্দুল মালেক প্রকাশ শফা (৫০), মো. জামাল হোসেন (৪০)।

নৌকার মালিক আবছার বলেন, দুইটি নৌকাসহ চারজন জেলে সকাল ৬টার দিকে নাফ নদীতে মাছ ধরতে যায়। দুপুর ১২টার দিকে নাফনদীতে মাছ ধরার সময় মিয়ানমারে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সদস্যরা অস্ত্রের মুখে তাদেরকে ধরে নিয়ে যায়।

টেকনাফ পৌরসভার সাবেক কাউন্সিলর মনিরুজ্জামান বলেন, আমার এলাকার চারজন জেলেকে আরাকান আর্মির সদস্যরা ধরে নিয়ে যাওয়া খবর পেয়েছি।

এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সর্বশেষ :

আরও পড়ুন: