রাঙামাটিতে গণসংহতি আন্দোলনের জেলা আহ্বায়ক কমিটি ঘোষণা হয়েছে। তবে এই কমিটি নিয়ে আলোচনার কেন্দ্রে এসেছে একটি তথ্য — ২৫ সদস্যের মধ্যে ১৭ জনই জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ছেড়ে গণসংহতিতে যোগ দিয়েছেন।
সোমবার বিকেলে কেন্দ্রীয় কমিটির নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল স্বাক্ষরিত এই কমিটি প্রকাশ পায়। আহ্বায়ক হয়েছেন উজ্জ্বল চাকমা, সদস্যসচিব দিবাকর চাকমা।
এছাড়া কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন- অনিল কুমার চাকমা, পুলক চাকমা, সাগরিকা চাকমা, বীর সিংহ চাকমা, মীর শাহ আলম চৌধুরী, সুনীল বিকাশ চাকমা, দর্পণ ত্রিপুরা, সউজ চাকমা, চন্দ্র লাল চাকমা, সোলায়মান মিয়া আকাশ, সুমন বড়ুয়া, উষাপ্রু মারমা, পূর্ণ বিকাশ চাকমা, চিরঞ্জীব চাকমা, সুনীতা চাকমা, মনমিতা চাকমা, সুরেন্দ্র লাল চাকমা, সজীব ভট্টাচার্য, বিপ্লব চাকমা ও অচিন্ত্য চাকমা।
গত ৫ মে রাঙামাটিতে কর্মীসভার পর এই কমিটি ঘোষণা করা হয়। কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী, আগামী ছয় মাসের মধ্যে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠন করতে হবে।
নবনিযুক্ত আহ্বায়ক উজ্জ্বল চাকমা বলেন, “আমরা গণসংহতি আন্দোলনে যোগ দিয়েছি অনেক আশা নিয়ে। জনগণের অধিকার নিয়ে কাজ করতে চাই। ঐক্যবদ্ধভাবে সংগঠন এগিয়ে নেব।”


