Home জাতীয় পটিয়ায় অগ্নিকাণ্ডে ৫টি ঘর পুড়ে ছাই, রহস্যময় পরিস্থিতি

পটিয়ায় অগ্নিকাণ্ডে ৫টি ঘর পুড়ে ছাই, রহস্যময় পরিস্থিতি

প্রকাশ : ৪ নভেম্বর ২০২৫, ০৫:২২

Share

চট্টগ্রামের পটিয়ায় রহস্যজনকভাবে অগ্নিকাণ্ডে পাঁচটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। পৌরসদরের ৫নং ওয়ার্ডের নয়া পুকুরপাড় এলাকায় আব্দুল করিমের বাড়িতে সোমবার গভীর রাতে এই ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক আব্দুল করিমের দাবি, প্রতিবেশীর সঙ্গে জমি-বিরোধের জের ধরে আগুন দেওয়া হতে পারে। আগুনে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, একটি ঘরে আগুন লাগার পর তা দ্রুত চারটি ঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পটিয়া ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে এসে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। স্টেশন মাস্টার রাজেশ বড়ুয়া জানান, একটি ঘরে বসবাসকারী থাকলেও বাকি চারটি ঘর পরিত্যক্ত ছিল। আগুনের সঠিক কারণ এখনও নিশ্চিত নয়।

পটিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তারা জানিয়েছেন, লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ :

আরও পড়ুন: