Home খেলা মন্ত্রী হওয়ার কোনো প্রস্তাবই পাননি তামিম

মন্ত্রী হওয়ার কোনো প্রস্তাবই পাননি তামিম

বিএনপি নির্বাচিত হওয়ার পর তাদের সম্ভাব্য মন্ত্রিসভা নিয়ে তোড়জোড় চলছে। একই তালে সামাজিক মাধ্যমে চলছে নানা আলোচনা। সেখানে স্থান পেয়েছে তামিমের নামটি।

পাহাড় সমুদ্র ডেস্ক

প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০১:০১

Share

তামিম ইকবাল

ক্রীড়া প্রতিমন্ত্রী হওয়ার গুঞ্জনের মধ্যে পানি ঢেলেছেন সাবেক দেশসেরা ওপেনার তামিম ইকবাল। কোনো রাগঢাক ছাড়াই জানিয়েছেন, মন্ত্রী হওয়ার কোন প্রস্তাব তিনি পাননি। এসব গুঞ্জন পুরোপুরি মিথ্যা।

নিজের অফিসিয়াল পেজে দেওয়া এক পোস্টে তামিম বলছেন, ‘আজ (গতকাল) সারাদিনে আমাকে ঘিরে মিডিয়া ও সোশ্যাল মিডিয়ায় নানা গুঞ্জন দেখতে পেয়েছি। যা পুরোপুরি মিথ্যা। এমন কোনো প্রস্তাব আমি পাইনি। এ ধরনের ভিত্তিহীন সংবাদ প্রচার থেকে বিরত থাকার জন্য সবাইকে অনুরোধ করছি।’

View Post(opens in a new tab)

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। নির্বাচনের আগে তাদের বেশ কয়েকজন সংসদ সদস্য প্রার্থীর প্রচারণায়ও হাজির হতে দেখা যায় তামিমকে। বিএনপি নির্বাচিত হওয়ার পর তাদের সম্ভাব্য মন্ত্রিসভা নিয়ে তোড়জোড় চলছে। একই তালে সামাজিক মাধ্যমে চলছে নানা আলোচনা। সেখানে স্থান পেয়েছে তামিমের নামটি।

সর্বশেষ :

আরও পড়ুন: